যেটা ঘটবে সেটাই বলবেন: ইসি রাশেদা সুলতানা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:২৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:২৭

‘ভালো ঘটে গেলে ভালো, মন্দ ঘটে গেলে মন্দ! যেটা ঘটবে সেটাই বলবেন। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদটা দেবেন।' আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের উদ্দেশে কথাগুলো বলেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন জটিল কঠিন কাজ। এটি সবার সমন্বয়মূলক সহযোগিতা করে সফল করা উচিত। কারও একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যে যেভাবে যেখান থেকে এ কাজের সঙ্গে জড়িত তাদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।’

ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়া প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটারদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি-ধামকি দেয়, পথে-ঘাটে, ঘরে-বাইরে যেখানেই হোক, এজন্য শাস্তির বিধান করা হয়েছে। ভোটাররা নির্ভয়ে নিঃসংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।’

রাশেদা সুলতানা আরও বলেন, ‘এবারই প্রথম ভোটারদের জন্য নতুন আইন করা হয়েছে। ভোটারদের কোনও ভয় নেই। তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।’ ভোটারদের হুমকি-ধামকি দিলে প্রশাসনকে জানানোমাত্র আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে এ সময় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-লাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক পিপিএম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামসহ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা উপস্থিত ছিলেন।

এরপর নির্বাচন কমিশনার একই হলরুমে জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী এমপি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম