জাল টাকাসহ জেল পুলিশের কারারক্ষী আটক

ঝালকাঠি প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৩, ২১:২৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ২১:২৯

জাল টাকাসহ আবু জাফর সিকদার (৪৫) নামে ঝালকাঠি জেলা কারাগারের জেল পুলিশের এক কারারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নলছিটি উপজেলার মগর ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

গ্রেফতার কারারক্ষী আবু জাফর বরিশাল কোতয়ালি থানার চণ্ডীপুর এলাকার মহব্বত আলী শিকদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আবু জাফর জাল টাকা নিয়ে আমিরাবাদ বাজারে পণ্য কিনে এক দোকানিকে ৫০০ টাকার একটি জাল নোট দেন। পরে আকন ট্রেডার্স নামে এক দোকানিকে সাবান কিনে আরেকটি ৫০০ টাকার নোট দেন। পরে দোকানিদের সন্দেহ হলে তাকে আটক করে নলছিটি থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় আবু জাফরের কাছ থেকে ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, ‘আবু জাফর নিজেই স্বীকার করেছেন, তিনি ঝালকাঠি জেলা কারাগারের কারারক্ষী। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম