টাঙ্গাইলে যৌনপল্লিতে আগুনে পুড়লো ২২ ঘর

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ১৯:২৮আপডেট : ২৮ জুন ২০২৫, ১৯:২৮

টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনপল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানসহ কমপক্ষে ২২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে যৌনকর্মীরা নিঃস্ব হয়ে পড়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টার দিকে যৌনপল্লির একটি ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। তা মুহূর্তের মধ্যে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি।

ক্ষতিগ্রস্ত কয়েকজন যৌনকর্মী জানান, যৌনপল্লিতে এক ঘণ্টার আগুনে কয়েকটি দোকানসহ তিনটি বাড়ির কমপক্ষে ২২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাদের ঘরে থাকা টাকা ও আসবাবপত্রসহ প্রায় সব মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। থাকার ঘর হারিয়ে তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন। সরকারের পক্ষ থেকে সহায়তা না পেলে তারা এ ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে বলে দাবি করেন।

এদিকে, দুপুর ১২টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ন কার্নায়েল বলেন, ‘বেলা সোয়া ১১টার দিকে আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি। প্রথমে দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করলেও পরে চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাশের পুকুরে পর্যাপ্ত পানি থাকায় এবং স্থানীয়রা সহযোগিতা করায় কম সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে। আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বিষয় নিয়ে তদন্ত করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, ‘৯৯৯’-এ ফোনে উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল