প্রহসনের এই নির্বাচনে জনগণের ন্যূনতম আগ্রহ নেই: বামজোট

রংপুর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৪, ২২:০৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ২২:০৮

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যায়িত করে তা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে। বুধবার বিকালে রংপুর প্রেসক্লাব চত্বরে জোটের রংপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের রংপুর জেলা সমন্বয়ক ও বাসদ জেলা আহ্বায়ক আব্দুল কুদ্দুসের  সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন– সিপিবি সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার, বাসদ (মার্ক্সবাদী) সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু ও বাসদ নেতা মমিনুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘বিনা ভোটের আওয়ামী সরকার ও নির্বাচন কমিশন এককাট্টা হয়ে গণ-আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে একটি একতরফা প্রহসনের নির্বাচন করতে উঠেপড়ে লেগেছে। দেশের জনগণের এই নির্বাচনে ন্যূনতম কোনও আগ্রহ নেই।’

তারা আরও বলেন, ‘সরকারে থাকা এমপি-মন্ত্রীরা সবকিছু দলীয়করণ করে লুটপাট-দুর্নীতি করে যে অর্থ-বিত্তের পাহাড় গড়েছে তা নিরাপদ করতে আবারও ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। জনগণের প্রতি তাদের কোনও জবাবদিহিতা নেই। তাই বছর শুরু হতে না হতেই আবারও গ্যাসের দাম বাড়িয়েছে সরকার।’

নেতৃবৃন্দ দাবি জানান, প্রহসনের নির্বাচন বন্ধ করে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের। পাশাপাশি, জনগণকে এই প্রহসনের পাতানো নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানান তারা।

/এমএএ/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি