স্বতন্ত্র প্রার্থীকে হুমকি, স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ১৬:১৫আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৬:১৫

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এই নির্দেশ দেওয়া হলেও তা শুক্রবার প্রকাশ্যে আসে। নির্বাচন কমিশনের আদেশক্রমে এই চিঠিতে সই করেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আব্দুস সালাম।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘কুমিল্লা-৪ (দেবিদ্বার) নির্বাচনি এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক লিটন সরকার গত ৫ ডিসেম্বর ভানী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদকে হুমকি দেন। সে সময় তিনি বলেন, “রাজী মোহাম্মদ ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। রাজী মোহাম্মদ ফখরুল তো পরের বিষয়, তুই আগে আমার থাবা থেকে বাঁচ, ওপেন চ্যালেঞ্জ দিলাম। কমপিটিশন তো দূরের কথা, জামানতও থাকবে না। তোর ইউনিয়নে তুই আমার সামনে দাঁড়া। তুই কত বড় সেয়ান হইছত, কত বড় গুন্ডা হইছত, তুই আমার সম্মুখে কেন নৌকার বিরুদ্ধে নির্বাচন করতাছত। আমি তোর বাড়িতে গিয়ে ধরমু।”

‘ওই সমর্থক সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ১১(ক)-এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি মাননীয় নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। এ অবস্থায়, অভিযুক্ত লিটন সরকারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

চিঠিতে আরও বলা হয়, ‘এ অবস্থায়, সংশ্লিষ্ট জেলার বিজ্ঞ পাবলিক প্রসিকিউটরের সহযোগিতায় অভিযুক্ত লিটন সরকারের বিরুদ্ধে অনতিবিলম্বে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুমিল্লায় নিয়মিত অভিযোগ দায়ের করার জন্য আপনাকে (উপজেলা নির্বাচন কর্মকর্তা) অনুরোধ করা হলো।’

দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘আমরা চিঠি আজকে সকালে (শুক্রবার) পেয়েছি। সিনিয়র কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। আমরা অভিযোগের প্রস্তুতি নিচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ