যশোরে ভোটকেন্দ্রে আবারও ককটেল বিস্ফোরণ

যশোর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ২২:০৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২২:১৩

দেড় ঘণ্টার ব্যবধানে যশোর শহরে আবারও একটি ভোট কেন্দ্রে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৮টার শহরের ঘোপ এলাকার সরকারি এনএম খান প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পেছনে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সঞ্জয় কুমার বাহাদুর বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে ভোট কেন্দ্রের পেছনের সড়কে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কেন্দ্রের মধ্যে তেমন কিছু হয়নি। বিষয়টি জানার পর পুলিশের একটি দল এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। আমরা এখানেই অবস্থান করছি। আশা করছি, ভোটে তেমন কোনও সমস্যা হবে না।’

এর আগে সন্ধ্যা ৭টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

/এমএএ/
সম্পর্কিত
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
রাজশাহীতে লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি