দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৪, ১৯:১৮আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৯:১৯

বাগেরহাটের দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে শাকিল সরদার (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় জেলার ফকিরহাটের জারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রাসেলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকালে দুই বান্ধবী তাদের চাচাতো ভাই এবং তার বন্ধুর সঙ্গে ঘুরতে যায়। পরে ১১টার দিকে ফিরে যাওয়ার সময় ফকিরহাটের জাড়িয়া চৌমাথা এলাকায় তাদের আটক করে শাকিল ও মেহেদী মারধর করতে থাকে। এক পর্যায়ে অভিযুক্তরা ওই তরুণীদের পার্শ্ববর্তী একটি দোকানে নিয়ে ধর্ষণ করে। পরে তরুণীদের এক বন্ধু ৯৯৯-এ ফোন দিলে রবিবার তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায় পুলিশ।

গ্রেফতার শাকিল সরদার ফকিরহাট উপজেলার জারিয়া-চৌমাথা এলাকার মোস্তাব সরদারের ছেলে। সে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। অন্য আসামি মেহেদী হাসান একই এলাকার শেখ মাসুমমেল হকের ছেলে। ফকিরহাট থানায় দুই জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মেহেদীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে, ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জয়ন্ত কুমার দাস জানান, ছাত্রলীগ নেতা শাকিল সরদারকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান