ধান-চাল মজুত রাখার অপরাধে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৪, ২২:২৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৬

নওগাঁয় অবৈধভাবে ধান-চাল মজুত রাখার অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও একটি গুদাম সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জানুয়ারি) বিকালে মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। রাতে জেলা প্রশাসকের মিডিয়া সেলে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

মহাদেবপুর উপজেলার হাটচকগৗরী এলাকার মেসার্স তাসলিমা চাল মালিককে ৫০ হাজার, বাগাচাড়া এলাকার মেসার্স থ্রি স্টার মিল মালিককে ২০ হাজার, নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের রাউতারা বাজারের প্রতিষ্ঠান বাবু সোনারকে এক লাখ, বক্কর সোনারকে ৩০ হাজার এবং নেহা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান সোহাগ উপজেলার দুই প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় বিক্রয়বহির্ভূত মজুত, ক্রয়-বিক্রয়ের রসিদ না থাকায় এবং মজুত চালের হিসাব সংরক্ষণ না করায় দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মোরশেদ তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় লাইসেন্সবিহীন ধান মজুত, ধারণক্ষমতার বেশি ধান মজুত এবং অবৈধভাবে ধান মজুতের অপরাধে তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাবু সোনার নামে একটি ধানের গোডাউন সিলগালা করে দেওয়া হয়। 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী