খাগড়াছড়িতে ২ ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৪, ২১:৩৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ২১:৪৩

খাগড়াছড়ির মহালছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহালছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা দুরছড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– রবি কুমার চাকমা (৬৫) ও শান্ত চাকমা বিমল (৫২)।

এ ঘটনায় রহিন্দ্র চাকমা টিপন (৩২) নামে আরও একজন নিখোঁজ রয়েছেন।

নিহতরা ইউপিডিএফের সদস্য বলে দাবি করেছেন সংগঠনটির মুখপাত্র নিরন চাকমা।

ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা জানান, সাংগঠনিক কাজে মহালছড়ির দুরছড়িতে অবস্থান করছিলেন তিন ইউপিডিএফ সদস্য। সকালে অতর্কিতভাবে হামলা চালালে দুই জন ঘটনাস্থলেই নিহত হন। তিনি ঘটনার জন্য মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করেন।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

পুলিশ সুপার মুক্তা ধর জানান, এলাকাটি দুর্গম হওয়ায় লাশ উদ্ধারে বিলম্ব হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বান্দরবান ঘুরতে যাওয়া পর্যটকের লাশ মিললো পাহাড়ের গভীর খাদে
বর্ষার ছুটি কাটুক বৃষ্টিহীন প্রকৃতির মাঝে, ভ্রমণ তালিকায় রাখুন এসব স্থান
বর্ষার পাহাড়ে যাবেন? সিদ্ধান্ত নিন বুঝেশুনে
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী