মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৪, ১৮:৫৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৯:০০

নড়াইলে পৃথক মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পৃথক আদালত। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম পৃথক রায়ে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের একজন নাসির উদ্দিন (৩৫) বরিশাল শহরের ৬নং ওয়ার্ডের হাটখোলা এলাকার বাসিন্দা আব্দুল মজিদ মুন্সীর ছেলে। অপর দণ্ডপ্রাপ্ত কাদের বিশ্বাস (৪০) যশোরের চৌগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের করিম বিশ্বাসের ছেলে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল না।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৬ আগস্ট সকাল ৭টার দিকে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর ব্রিজের পাশে যশোর থেকে নড়াইলের দিকে আসা একটি পিকআপ থামিয়ে তল্লাশিকালে ৯৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এ সময় গাড়িতে থাকা নাসিরকে আটক করা হয়। সে পুলিশকে জানায়, বরিশালের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য যশোর থেকে ওই ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এ মামলায় সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) সরদার মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অপর মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালে নড়াইল সদর উপজেলার নড়াইল-যশোর সড়কের সীতারামপুর ব্রিজের পাশে একটি বাসে তল্লাশি কালে বাসযাত্রী কাদের বিশ্বাসের কাছ থেকে তিন লিটার ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এ মামলায় আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে মাদক কারবারি কাদের বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম