ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

রাজবাড়ী প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৯

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে মাটিবাহী ড্রামট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– রাজবাড়ী সদর থানার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম মমিন (৩২) ও সাইফুল ইসলাম সুমন (২৭)।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘নিহত দুই ভাইয়ের মধ্যে মমিন গাজীপুর থেকে ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে আসছিলেন। তাকে দৌলতদিয়া ঘাট থেকে মোটরসাইকেলে এগিয়ে আনতে গিয়েছিলেন ছোট ভাই সুমন। পথে মাটিবাহী ট্রাকের চাপায় একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেকজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ট্রাকটিকে আটক করেছি, চালক ও হেলপার পালিয়ে গেছে। দুই ভাইয়ের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি কাজ চলছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম