চট্টগ্রামে শান্টিং ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৫

চট্টগ্রামে শান্টিং ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন ২০ জন। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় দুই ট্রেন চালক নাজমুল ইসলাম ও সজীব চৌধুরী এবং ট্রেনের ইঞ্জিন কক্ষে দায়িত্বরত মোহাম্মদ আলী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফৌজদারহাট স্টেশনের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে একটি শান্টিং ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে কর্ণফুলীর ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়।’

তিনি জানান, এ ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। সেটি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছেন।’

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি