মায়ের মৃত্যুতে ইতালি থেকে ফেরার পথে ছেলেসহ নিহত ২

গাজীপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১১

মায়ের মৃত্যুর সংবাদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী ছেলেসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাড়কে নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই গ্রামের শাহজাহান মেম্বারের ছেলে ইতালি প্রবাসী শাহ আলম (৫০) এবং তার বোনের স্বামী একই উপজেলার শামস উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৪০)।

নরসিংদীর শিবপুর ইটাখোলা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, স্ত্রী-সন্তান নিয়ে এক যুগেরও বেশি সময় ইতালিতে বসবাস করতেন শাহ আলম। বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তার মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালেই দেশে ফেরেন। তার মায়ের জানাজায় অংশ নিতে বিমানবন্দর থেকে বোনের স্বামী সেলিম মিয়া, ভাগনেসহ চার জন ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হন। তারা নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম এবং হাসপাতালে নেওয়ার পর তার সেলিম মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আর দুজন আহত হন।

তিনি আরও জানান, মাইক্রোবাসের চালক এবং অপর যাত্রী নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি