বাসচাপায় ডুয়েট শিক্ষক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৭

গাজীপুরে বাসচাপায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষকসহ দুজন নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। একঘণ্টা সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামনে শিমুলতলী-ঢাকা সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকালে টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিল এলাকায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের ঢালে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের বাস বিপরীত দিক থেকে আসা ভাড়ায়চালিত ‘পাঠাও’য়ের একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ডুয়েট শিক্ষক রাম কৃষ্ণ সাহা (৪২) এবং চালক দিদার আদেল দিপু (৪০) নিহত হন। ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় দায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের সামনে শিমুলতলী-ঢাকা সড়কের ওপর অবস্থান নিয়ে প্রায় একঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখেন।

নিহত ডুয়েট শিক্ষক রাম কৃষ্ণ সাহা (৪২) টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের রাবিন্দ্র নাথ সাহার ছেলে। পাঠাও চালক দিদার আদেল দিপু (৪০) নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বাসিন্দা।

এ সময় সমাবেশে ডুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিমাংশু ভৌমিক, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ‘রাম কৃষ্ণ সাহার মতো শিক্ষকের অকালপ্রয়াণ বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করে সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।

কর্মসূচি শেষে নিহত রামকৃষ্ণ সাহার স্ত্রী বৃষ্টি সরকার দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। তিনি একমাত্র শিশুসন্তান ও পরিবারকে সহায়তার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ