চট্টগ্রাম নগরীর ৬৬ কিমি সড়কে এলইডি বাতি স্থাপন শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১২

চট্টগ্রাম নগরীর ৬৬ কিলোমিটার সড়কে এলইডি বাতি স্থাপনের কাজের উদ্বোধন করেছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে কোর্ট বিল্ডিংয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কোভিড-১৯ রিকভারি প্রজেক্টের আওতায় প্রথম পর্যায়ের এলইডি বাতি স্থাপনের কাজের উদ্বোধন করেন মেয়র।

এ সময় মেয়র বলেন, ‘আমি পুরো নগরীতে আলোকায়নের উদ্যোগ গ্রহণ করেছি। প্রাথমিকভাবে আজ ৬৬ কিলোমিটার রাস্তায় এলইডি বাতি স্থাপনের কাজ শুরু হলো। পর্যায়ক্রমে পুরো নগরী আলোকায়ন করা হবে৷ এ ছাড়া আলোকায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে নান্দনিকতায়ও৷ প্রজাপতি ও নৌকার আদলে বাতি দিয়ে শহরের রাতের সৌন্দর্যে ভিন্নমাত্রা যোগ করা হচ্ছে৷’

তিনি বলেন, ‘কিছু কিছু এলাকায় তার চুরির কারণে নগরবাসী কষ্ট পাচ্ছে৷ চুরি ঠেকাতে নগরবাসীর সহযোগিতা চাই৷ নগরীর ঝুলন্ত তারের জঞ্জাল সরাবো৷ লালখানবাজারে ইতোমধ্যে ঝুলন্ত তার মাটির নিচে নিয়ে গেছি৷ দেড় বছরের মধ্যে নগরীর সব তার মাটির নিচে নেওয়া আমাদের লক্ষ্য৷’

ফুটপাত রক্ষায় অনড় অবস্থান ব্যক্ত করে মেয়র বলেন, ‘অবৈধভাবে ফুটপাত দখলকারীদের জনস্বার্থে উচ্ছেদ করেছি৷ অবৈধভাবে রাস্তা দখলের জন্য চাপ তৈরি করতে একটি মহল আন্দোলনের হুমকি দিচ্ছে৷ কার আন্দোলন? কীসের আন্দোলন? জনগণের ফুটপাত দখল করার অধিকার তাদের কে দিয়েছে? যত আন্দোলনই করেন না কেন, আমি ফুটপাতে অবৈধভাবে বসতে দেবো না৷’

এ সময় উপস্থিত ছিলেন- চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলার পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কাউন্সিলর জহর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, নূর মোস্তফা টিনু, মেয়রের একান্ত সচিব আবুল হাশেমসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা৷

/এমএএ/
সম্পর্কিত
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
গ্রাফিতি মোছার অভিযোগ ডাহা মিথ্যা: মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে জামায়াত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান