জমি উদ্ধার করতে গিয়ে হামলার শিকার বন কর্মকর্তা

দিনাজপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৬ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৬

দিনাজপুরের নবাবগঞ্জে বনের জমির অবৈধ দখলদার উচ্ছেদ করতে গিয়ে খাইরুল আলম নামে এক বন কর্মকর্তা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলার মালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এ বিষয়ে নবাবগঞ্জ বন বিভাগে কর্মরত মোকাররম হোসেন বলেন, ‘বন বিভাগের চরকাই রেঞ্জের অধীন মালিপাড়া এলাকায় বাবলু নামে এক ব্যক্তি অবৈধভাবে বনের জমি দখল করে দেয়াল দিচ্ছিলেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মিলে আমরা ঘটনাস্থলে গিয়ে দেয়াল অপসারণ করে অফিসের দিকে রওয়ানা দিই। এরই মধ্যে বাবলু ও তার পরিবারের সদস্যসহ ১০ থেকে ১৫ জন লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে কর্মকর্তা খাইরুল আলম মাথা, হাত ও পায়ে আঘাত পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

হামলার শিকার বন কর্মকর্তা খাইরুল আলম বলেন, ‘বনের জমি দখলমুক্ত করার জন্য গেলে দখলদাররা ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে।’

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ইনডোর মেডিক্যাল কর্মকর্তা ডা. রবিউল ইসলাম বলেন, ‘বন কর্মকর্তা খাইরুল আলমের মাথায় ডান দিকে আঘাত রয়েছে। পাশাপাশি বাঁ পা ও হাতে আঘাত রয়েছে। সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করতে হবে, তারপর আঘাতের জানা যাবে।’

চরকাই রেঞ্জের বন কর্মকর্তা নিশিকান্ত মালাকার বলেন, ‘একদল ভূমিদস্যু বিভিন্ন উপায়ে বনের জায়গা দখল করে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে থাকে। সেগুলো দখলমুক্ত করতে গেলে আমরা বারবার হামলার শিকার হই। এমনই একটি অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে আমাদের একজন কর্মকর্তাকে হামলার শিকার হয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির সঙ্গে কথা বলা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
এক জেলার সাত স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর নষ্ট, কীভাবে চলছে চিকিৎসা
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম