গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পোশাকশ্রমিকসহ ২ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০২ মার্চ ২০২৪, ১৬:৩৪আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৬:৩৪

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকসহ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল ৮টায় মহানগরীর কোনাবাড়ী থানাধীন খোলাপাড়া (পূর্বপাড়া) এলাকায় এবং দুপুর ১২টায় কালিয়াকৈরের মৌচাক (রতনপুর) রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের একজন নীলফামারীর ডোমার উপজেলার মুকুটপাড়া গ্রামের হাকিমের ছেলে রাব্বানী (২৫)। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় অপারেটর (শ্রমিক) হিসেবে চাকরি করতেন। অপরজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা মরদেহ দুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়দেবপুরে রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, রাব্বানী ঢাকা-টাঙ্গাইল রেলপথে কালিয়াকৈরের রতনপুর রেলগেট এলাকায় কানে হেডফোন লাগিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ট্রেন ধাক্কা দিলে তার দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

এদিকে, কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবীবুর রহমান জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে কালিয়াকৈরের রতনপুর রেলক্রসিং থেকে রাজিব নামে একজনের ট্রেনে কাটা লাশ উদ্ধার করা হয়। লাশটি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয়দেবপুরে রেলওয়ে জংশন পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, মহানগরীর কোনাবাড়ী থানাধীন খোলাপাড়া (দুলালের বাড়ি) সংলগ্ন এলাকায় রেললাইন থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা ছিন্ন-বিচ্ছিন্ন লাশ দেখতে পেয়ে কোনাবাড়ি থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

কোনাবাড়ি থানার এসআই সাইদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ট্রেনে কাটা পড়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি রেললাইনের উপরে থাকায় সংশ্লিষ্ট রেলওয়ে জংশন পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী