নারায়ণগঞ্জে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০২৪, ১৬:৪৪আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৬:৪৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও একজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

দণ্ডপ্রাপ্তরা হলো- সোনারগাঁয়ের পূর্ব কান্দারগাঁও এলাকার মো. আব্দুর রহমান সরকারের ছেলে মো. শামীম (৪৬) এবং আব্দুল মান্নানের ছেলে মো. আল আমিন (৩৫)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একই এলাকার জজ মিয়ার ছেলে রাসেল (৩৪)।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. শামীম হোসাইন বলেন, ‘২০১৪ সালের ১৬ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাধন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৬ জুন রাতে সোনারগাঁ উপজেলার ভুরভুরিয়া এলাকায় সাধন মিয়া নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরের দিন নিহত সাধনের মা জয়তুন নেছা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলায় নিহত সাধনের দুই বন্ধু শামীম ও আল আমিনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তিতে এ হত্যাকাণ্ডে রাসেল ও মোহাম্মদ আলী নামে আরও দুজনের নাম উঠে আসে। পরবর্তী সময়ে আসামি মোহাম্মদ আলীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। সেই মামলাও চলমান রয়েছে।

সাধন হত্যা মামলায় বিচার কার্যক্রম শেষে ১৯ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম