মুন্সীগঞ্জে পৌর কর্মচারীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ মার্চ ২০২৪, ০৫:৪৮আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৫:৪৮

মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকায় উজ্জ্বল মোল্লা (৪৩) নামে একজনকে ঘরে ঢুকে কিলঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল ওই এলাকার শাহজাহান মোল্লার ছেলে এবং মুন্সীগঞ্জ পৌরসভার তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে কাজ করতেন।

নিহতের ভাই রাজন মোল্লা বলেন, আমার ভাই যে জায়গাটা কিনেছে, তা নিয়ে মামলা চলছে। রাতে বাড়ি দখলের উদ্দেশ্যে স্থানীয় হুমায়ূন ও তার ভাই সোহেলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন ঘরে ঢুকে আমাকে ও আমার ভাইকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। পরে বাসাতেই সে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম বলেন, আমাকে ফোন দেওয়ার পর আমি নিহতের বাসায় যাই। ঘটনা শুনে তাকে বলি পুলিশ জানাতে। কিন্তু একপর্যায়ে আমার সামনেই সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে নিয়ে হাসপাতালে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ এস এম ফেরদৌস বলেন, নিহত উজ্জ্বলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আমরা নিহতের শরীরে কোনও গুরুতর আঘাতের চিহ্ন পাইনি।

মুন্সীগঞ্জ জেলা ডিবি ওসি ফখরুদ্দিন ভূইয়া জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ূন ও সোহেল নামে দুজনকে আটক করা হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের