পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না চিনিকলে, এখনও জ্বলছে আগুন

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
০৫ মার্চ ২০২৪, ১৫:৪৮আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৬:৩৭

চট্টগ্রামে আগুন লাগা এস আলম রিফাইন্ড সুগার মিল ও গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না বলে জানা গেছে। ওই চিনির গুদামের আগুন এখনও নেভেনি। তবে আগুনে গুদাম পুড়লেও রক্ষা পেয়েছে পাশাপাশি থাকা মূল কারখানা।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বলেন, ‘আগুন থেকে মূল কারখানা রক্ষা করা গেছে। তবে একটি গুদামে থাকা অপরিশোধিত চিনি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগা গুদামটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। যে কারণে আগুন লাগার পর নেভানো সম্ভব হয়নি।’

ঘটনাস্থলে থাকা বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, ‘গুদামে যে পরিমাণ অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকার কথা ছিল, এখানে তা নেই। যে কারণে আগুন দ্রুত ছড়িয়েছে।’

এদিকে গুদামটির আগুন নেভার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

ঢাকা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (প্রশাসন অর্থ) জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এলেও নেভেনি। পুরোপুরি নিভতে সময় লাগবে। বর্তমানে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। গুদামটির চারপাশ থেকে পানি দেওয়া হচ্ছে। টিন খুলে ফেলা হচ্ছে।’

এস আলম গ্রুপের মানবসম্পদ কর্মকর্তা মো. হোসেন বলেন, ‘গুদামে যে পরিমাণ ফায়ার সেফটি প্রয়োজন তা আছে। একই স্থানে আমাদের মোট ছয়টি গুদাম আছে। সোমবার এক নম্বর গুদামে আগুন লাগে। এ গুদামটিতে এক লাখ মেট্রিক টনের বেশি অপরিশোধিত চিনি ছিল। যার সবই পুড়ে গেছে। এখনও আগুন জ্বলছে। গুদামটির সঙ্গে লাগানো ছিল মূল কারখানা। তবে কারখানাটি রক্ষা পেয়েছে। আগুন লাগার পর থেকে কারখানা বন্ধ রয়েছে। আগুন কীভাবে লেগেছে সে সম্পর্কে আমরা অবগত নই। প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে, প্রতিবেদন পেলে বোঝা যাবে।’

সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫৩ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ চিনিকলে আগুন লাগে। পবিত্র রমজান মাস ঘিরে বিপুল পরিমাণ চিনি আমদানি করেছিল এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পরিশোধিত ও অপরিশোধিত এক লাখ মেট্রিক টন চিনি রাখা ছিল ওই গুদামে।

আরও পড়ুন:

চিনিকলের আগুন নেভাতে যোগ দিয়েছে বিমান, নৌ ও সেনাবাহিনী, তদন্তে কমিটি

৫ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী

জ্বলছে আগুন, পুড়ছে রমজানের জন্য রাখা ১ লাখ টন চিনি

৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চিনিকলের আগুন, নিয়ন্ত্রণে হিমশিম

এবার এস আলমের চিনির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

 
/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম