কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

৬ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
১৭ মার্চ ২০২৪, ২১:২৮আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২১:৪১

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চাঁদপুরের রেল যোগাযোগ বন্ধ আছে। এ দুর্ঘটনায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৫০০ মিটার রেলপথ। রবিবার (১৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছয় ঘণ্টা পর রাত পৌনে ৮টার দিকে উদ্ধার কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।

জানা গেছে, রবিবার ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশে রওনা হয় বিজয় এক্সপ্রেস। দুপুর পৌনে ২টায় কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরের তেজের বাজার এলাকায় পৌঁছালে বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনটির ইঞ্জিন। পরে গতি কমে আসা ইঞ্জিনকে পেছন থেকে ধাক্কা দেয় বগিগুলো। এ সময় একে একে নয়টি বগি যাত্রী নিয়ে পড়ে যায় রেললাইনের পাশে। ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে ৫০০ মিটার রেলপথ। রেল কর্তৃপক্ষ বলছে, প্রচণ্ড উত্তাপে রেললাইন বেঁকে যাওয়ায় এই দুর্ঘটনা। যাত্রীবাহী নয়টি বগি নিয়ে বিজয় এক্সপ্রেস দুর্ঘটনাকবলিত হলেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আহত ৩০ জন।

চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপার হাসান চৌধুরী জানান, নিরাপদে রাইট ট্রেনের যাত্রীদের ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। উদ্ধারকাজ চলাকালে ট্রেনটিকে নিরাপত্তা দেবে পুলিশ ও রেলওয়ে নিউজেকশন নিরাপত্তা বাহিনী।

রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, উত্তাপের কারণে ট্রেনলাইন বেঁকে যাওয়ায় এই দুর্ঘটনা। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিছুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উদ্ধারকাজের বিষয়ে তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন আসছে। উদ্ধারকাজ দ্রুত শেষ হবে বলে ধারণা করছি। তবে কখন শেষ হবে তা বলতে পারছি না।’

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম