কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, ১২:৫৮আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৩:০৭

বগুড়ায় অসুস্থ অবস্থায় একটি ভুবন চিল পাওয়া গেছে। শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তীর) সদস্যরা সোমবার দুপুরে সরকারি আজিজুল হক কলেজ চত্বর থেকে চিলটি উদ্ধার করেন।

তীরের সভাপতি হোসেন রহমান জানান, অসুস্থ ভুবন চিলটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর এটি বন বিভাগের পরামর্শে দ্রুত অবমুক্ত করা হবে।

তীরের উপদেষ্টা ও সরকারি আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মুহা. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ‘ভুবন চিল মাঝারি আকারের শিকারি পাখি। মূলত জলাশয় বা নদ-নদীর কিনারে এদের সাক্ষাৎ মেলে। একাকী বা ছোট দলেও নজরে পড়ে। প্রজাতির অন্যদের মতো এরা হিংস্র নয়। পানির আশেপাশে আবাস হলে মাছ প্রধান শিকার হয়। অন্য সময় এরা মৃত বা রুগণ মাছও খায়।’

শিক্ষার্থীদের সংগঠন তীর জীববৈচিত্র্য, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের জন্য সংগঠনটি ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ২০১১’ পদক পেয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির কুমিরকে নেওয়া হচ্ছে পুনর্বাসন কেন্দ্রে
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
মানুষ দেখলেই গুঁতো দেয় ‘নেতানিয়াহু’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম