আগুনে পুড়ে মারা গেলো কৃষকের ৪ মহিষ

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪, ১৭:৩৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৭:৩৫

ঝিনাইদহে আগুনে পুড়ে মারা গেছে এক কৃষকের চারটি মহিষ। রবিবার দিবাগত রাতে সদর উপজেলার সুতলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত রাতে সুতলিয়া গ্রামের কৃষক হোসেন আলীর গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে মারা যায় কৃষকের চারটি মহিষ। দগ্ধ হয় আরও একটি গরু। এতে কৃষকের প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা আরও জানান, সকালে পুড়ে মারা যাওয়া চারটি মহিষকে বাড়ির পাশে মাটিচাপা দেওয়া হয়। সংবাদ শুনে সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে কৃষকের বাড়ি পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এনজিও থেকে ঋণ নিয়ে মহিষ কিনেছিলেন কৃষক হোসেন আলী।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তানভীর হাসান বলেন, ‘আমাদের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সঠিক কারণ নির্ণয় করা যায়নি। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।’

ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মণ্ডল বলেন, ‘আগুনে কৃষক হোসেন আলীর অনেক ক্ষতি হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কোনও সহযোগিতা পেলে অবশ্যই তাকে দেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের