জমিসংক্রান্ত বিরোধের জেরে যুবককে হত্যা: ৬ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২৪, ২০:৪৩আপডেট : ২৪ মার্চ ২০২৪, ২০:৪৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কামাল হোসেন (৩৫) নামে এক যুবককে হত্যা মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৪ মার্চ) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

দণ্ডপ্রাপ্তরা হলো- রূপগঞ্জের গুতিয়ার এলাকার মনরুদ্দিনের ছেলে মাহবুব রহমান (৫৫), খোরশেদ আলমের ছেলে সবুজ মিয়া (৪২) ও শরীফ মিয়া (৩০), জুলহাস ওরফে দোলার ছেলে পারভেজ (৩৬), শহীদুল্লাহর ছেলে আসাদুল্লাহ (৩৩) এবং হালিমের ছেলে সাদ্দাম হোসেন (৩৬)। তাদের মধ্যে শরীফ ও সাদ্দাম পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, নিহত কামাল হোসেন জমির ব্যবসা করতেন। তিনি জমি বিক্রির শর্তে আসামি মাহবুব রহমানের কাছ থেকে ৬০ হাজার টাকা বায়না গ্রহণ করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মাহবুব জমির পুরো টাকা দিতে না পারায় কামাল বায়না হিসেবে নেওয়া টাকা ফেরত দেবেন বলে আশ্বস্ত করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় ২০১৪ সালের ২৪ জুন মাহবুবসহ আসামিরা কামালের বাড়িতে গিয়ে মারধর করে তাকে কুপিয়ে হত্যা করে। পরে এই ঘটনায় নিহতের মা ছমিরন বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় সাত জনের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের