ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, সাতক্ষীরা মেডিক্যালের হল বন্ধ ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৪, ২১:২৭আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২১:২৭

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বেলা আড়াইটার মধ্যে হলের সব শিক্ষার্থীকে জরুরি ভিত্তিতে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে অধ্যাপক রুহুল কুদ্দুছ সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় কলেজ ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিপন্থী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেকোনও সময় নতুন করে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ জন্য ছাত্রছাত্রীকে অনির্দিষ্টকালের জন্য হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগে সোমবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ চত্বরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি প্রিন্স সাহাসহ কয়েকজন আহত হন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৯ মার্চ সাতক্ষীরা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণার পর থেকে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কমিটির বাকি সদস্য ও পদবঞ্চিতরা।

সোমবার বেলা ১২টায় মুখোমুখি অবস্থানে ছিল দুই গ্রুপের নেতাকর্মীরা। একপর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেন অপর গ্রুপের নেতাকর্মীরা। এরপর দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

/এমএএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী