এবার থানচির দুই ব্যাংকে সন্ত্রাসীদের হানা

বান্দরবান প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৪, ১৫:০৪আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৫:২১

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনার পর এবার থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখায় সন্ত্রাসীরা হানা দিয়েছে। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, বুধবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে।

এ সময় সোনালী ব্যাংক ও থানচি বাজারের আশপাশে ফাঁকা গুলি করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফকে দায়ী করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, চাকরিজীবীদের ঈদের বেতন ও বোনাস ব্যাংকে আনার পর তাতে নজর দিয়েছে সন্ত্রাসীরা। দুপুরে একদল সন্ত্রাসী থানচির সাইজন বমপাড়া এলাকার রাস্তা দিয়ে ট্রাকে এসে থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হানা দেয়। এ সময় তারা বাইরে ফাঁকা গুলি চালিয়ে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। তারা ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে গেছে।

থানচি থানার ওসি বলেন, ‘থানচিতে ব্যাংকে সন্ত্রাসীরা হানা দিয়েছে। এ ছাড়া ফাঁকা গুলির ঘটনাও ঘটেছে। তবে কত টাকা লুট হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।’

এদিকে, বুধবার বান্দরবানের সব ব্যাংকের কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও খবর: বান্দরবানে সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
জননন্দিত ‘শেখ মুজিব’ই জনগণের ওপর আস্থা হারিয়ে বহুদলীয় গণতন্ত্রের কবর দেন’ 
সংসদে জামায়াত আমিরজননন্দিত ‘শেখ মুজিব’ই জনগণের ওপর আস্থা হারিয়ে বহুদলীয় গণতন্ত্রের কবর দেন’ 
‘কিছু মানুষ বলে মেসিও ভালো না, কাজেম আর সোহেল কি এক?’
‘কিছু মানুষ বলে মেসিও ভালো না, কাজেম আর সোহেল কি এক?’
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি