ঈদযাত্রায় উত্তরের মহাসড়কে গাড়ি বাড়লেও যানজট নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৪, ১৫:১৭আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৫:১৭

ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিমে সিরাজগঞ্জ মহাসড়কে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে বেড়েছে গাড়ির সংখ্যা। সময়ের সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা আরও বাড়বে।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ওয়াদুদ বলেন, ‘কাল (বৃহস্পতিবার) রাত থেকে মহাসড়কে গাড়ি কিছুটা বেড়েছে। তবে এটাকে চাপ বলা যাবে না। ইতোমধ্যে আমরা মহাসড়কে কাজ শুরু করেছি। বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল চত্বর পর্যন্ত মহাসড়কের চার লেন খুলে দেওয়ায় এবার ঈদযাত্রায় যানজটের আশঙ্কা নেই। আমরা যাত্রী ও গণপরিবহনের নিরাপত্তা ও নিশ্চিত চলাচলে সর্বোচ্চ সচেষ্ট রয়েছি।’

এদিকে, গতকাল (বৃহস্পতিবার) বিকালে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের মহাসড়ক পরিদর্শন করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান। তার আগের দিন সিরাজগঞ্জের মহাসড়ক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান।

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম