ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতে চলছে যান

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৪, ১৬:৪৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৭:০৯

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। এখনও কোথাও যানজট সৃষ্টি হয়নি। তবে মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, সন্ধ্যার পর থেকে পরিবহনের সংখ্যা বৃদ্ধি পাবে মহাসড়কে। যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি রয়েছে।

রবিবার (৭ এপ্রিল) দুপুরে মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঈদে পরিবহন চলাচল স্বাভাবিক করতে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়কের কিছু অংশে আলাদা করে লেন করা হয়েছে। এ জন্য মহাসড়কের এলেঙ্গা থেকে চরভাবলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এবং বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর থেকে জোকারচর ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার মহাসড়কে আলাদা লেন চালু করা হয়েছে।

এ ছাড়াও মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে গেলে বিকল্প হিসেবে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পরিবহনগুলো সেতুপূর্ব গোলচত্বর থেকে বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করে এলেঙ্গায় মহাসড়কে প্রবেশে করিয়ে ঢাকার দিকে চলাচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই পদ্ধতি বিগত কয়েক বছর ধরে চলে আসছে।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ২৫ হাজার ৮৪টি পরিবহন পারাপার হয়েছে। পরিবহনের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৮৫০ টাকা।’

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বলেন, ‘সকাল থেকেই মহাসড়কে স্বাভাবিক গতিতে পরিবহন চলাচল করছে। কোথাও যানজট নেই। তবে সন্ধ্যার পর থেকে পরিবহনের চাপ মহাসড়কে বাড়তে পারে।’

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম