বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা নিহত, ছেলে আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি 
০৮ এপ্রিল ২০২৪, ১৫:৪৯ আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৫:৪৯

মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার দীঘিরপাড় এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ধারালো আঘাতে সোহরাব খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে জনি খান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে এক পুলিশ পরিদর্শক আহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) মো. আসলাম খান জানান, নিহত সোহরাব খানের সঙ্গে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ভুলু খান ওরফে ভোলা মেম্বারের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ভুলু খান এবং তার দুই ছেলে রিজভী ও রিহানসহ ৭-৮ জন সোহরাব ও জনির ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহে আলম আহত হন।

এ সময় রিজভী ও রিহান ধারালো অস্ত্র দিয়ে সোহরাব ও জনিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের টংগীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সোহরাব খানকে মৃত ঘোষণা করেন। জনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

টংগীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নূরে আলম সিদ্দিকী জানান, নিহত সোহরাবের মাথায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া আহত জনির মাথায়, বুকে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি