বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় আরও ৪৯ জন গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ২২:০০ আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২২:০০

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় আরও ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫৫ জনকে গ্রেফতার করা হলো। সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রেফতার ৪৯ জনকে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, সোমবার যৌথবাহিনী রুমা এলাকায় অভিযান পরিচালনা করে রুমা উপজেলার বেথেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে। পরে নিরাপত্তার স্বার্থে তাদের তিনটি বাসে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়।

অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে সাতটি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি, কেএনএফের পোশাক, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী সত্যতা নিশ্চিত করে জানান, রুমা-থানচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় ৫৫ জনকে গ্রেফতার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক