ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ নিহত ৮

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৪, ১৮:১৮আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৮:১৮

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ মোট আট জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে সদর, ত্রিশাল ও তারাকান্দা উপজেলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

কোতয়ালি মডেল থানার ওসি মাইনুদ্দিন জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ল্যাংড়াবাজার এলাকায় টাঙ্গাইলগামী বাসের পেছনে মাহেন্দ্র গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিন জন মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।

নিহতরা হলেন– লুৎফর রহমান (৩৫) ও তার স্ত্রী শাহনাজ (২৭), ছেলে মাহিত (২)। ঘটনাস্থলে শিশু মাহিত এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার বাবা-মা মারা যান। মাহিতের ভাই মোজাহিদ (৬) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

নিহতরা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় এলাকার বাসিন্দা। স্বামী-স্ত্রী দুজনে ভালুকার মাস্টারবাড়ী এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরছিলেন।

এদিকে, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুপুরে ত্রিশালের বালিপাড়া রোডে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

একই উপজেলার পৌর এলাকার দরিরামপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি পিকআপভ্যান ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহগামী বাস ধাক্কা দেয়। এতে পিকআপের দুই যাত্রী নিহত হয়েছেন।

এ ছাড়াও, তারাকান্দা উপজেলার ধোবাউড়া সড়কে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী