ঈদের দিনে মালয়েশিয়ার সড়কে ঝরলো ব্রাহ্মণবাড়িয়ার ৪ জনের প্রাণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৪, ১৭:০৪আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ২০:১৬

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চার জন নিহত হয়েছেন। বুধবার ঈদের দিন মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন–‘ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের করিম সরদারের দুই ছেলে মো. আব্দুল্লাহ (২৫) ও হাফেজ মো. হুমায়ুন ওরফে সোহেল (২৭); একই এলাকার মো. শাহাবুদ্দিন মিয়ার ছেলে মো. সোহেল (২৫), মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আশকর আলী (৪০)।

পরিবার সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে ক্যামেরুন এলাকা থেকে কুয়ালামপুরে যাওয়ার পথে চাকা ফেটে তাদের গাড়ির গতি কমে হয়ে যায়। এ সময় পেছনে থাকা মালবাহী লরি ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। গাড়িতে থাকা আহত আরও দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

এদিকে, তাদের মৃত্যুর খবর পাওয়ার পর দেশে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। পরিবারগুলোতে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। আহাজারি করে সরকারের কাছে সন্তানদের লাশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।

হরষপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতদের মধ্যে আশকর আলী আমার গ্রামের জামাই হয়। বাকি তিন জন আমার ভাতিজা। ঈদের দিনের ছুটিতে ঘুরতে গিয়ে তারা লাশ হয়েছে। আমরা এই শোক সইতে পারছি না। সরকারের কাছে আমাদের আবেদন, পরিবারের কাছে যেন লাশগুলা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।’

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমি স্থানীয়ভাবে জানতে পেরেছি। লাশ যখন দেশে আসবে থানার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম