চায়ের দোকানে আ.লীগ ও যুবলীগের দুই নেতাকে গুলি

খুলনা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৪, ০১:১৪আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০১:১৪

খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটু ও দামোদর ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুজ্জামান সজিব ভূঁইয়া গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) রাতে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার একটি চায়ের দোকানে বসে গল্প করার সময় সন্ত্রাসীরা এ হামলার চালায়। পরে আওয়ামী লীগ নেতাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল ও যুবলীগ নেতাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা লিটু, যুবলীগ নেতা সজিব ও তাদের সহযোগী নাসিম মোল্লা শুক্রবার রাত ৯টার দিকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার মোস্তাকের চায়ের দোকানে বসে ছিলেন। ওই সময় দুই-তিন জনের একটি সন্ত্রাসী দল এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লিটু ও সজিব গুলিবিদ্ধ হন।

স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় লোকজন তাদের দ্রুত খুলনার দুটি হাসপাতালে নিয়ে যায়। দুই জনেরই পেটে গুলি লেগেছে। এর মধ্যে লিটুর অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পুলিশ পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের