জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই নূরের ওপর হামলা: গণঅধিকার পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৫, ২০:৫০আপডেট : ১৩ জুন ২০২৫, ২০:৫০

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই তার ওপর হামলা করেছে প্রতিপক্ষ। তার অগ্রযাত্রা ব্যাহত করতেই বারবার তাকে টার্গেট করা হয়েছে। পটুয়াখালীতে অতর্কিত হামলা এরই ধারাবাহিকতা মাত্র। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছে গণঅধিকার পরিষদের নেতারা।

পটুয়াখালীতে নুরের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (১৩ জুন) বিকালে রাজধানীর বিজয়নগরে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন—উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের, ইসমাইল বন্ধন, ঢাকা মহানগর উত্তর সভাপতি মিজানুর রহমান, যুব অধিকার পরিষদ সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিনিয়ামিন মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুব অধিকার পরিষদ সভাপতি রাহুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসেইন নূর ও দক্ষিণের যুব অধিকার পরিষদ সভাপতি জাহাঙ্গীর হীরন।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি