আত্মসমর্পণ করলে কুকি-চিনকে পুনর্বাসন করা হবে: র‌্যাব মহাপরিচালক

বান্দরবান প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪, ১৮:২৬আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৮:৫১

বান্দরবানের পাহাড়ের সংগঠন কুকি-চিনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, ‘যারা বিপথে গেছে তারা আত্মসমর্পণ করলে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। এর আগে জলদস্যুদেরও পুনর্বাসন করা হয়েছিল। তারা যতক্ষণ শান্তির পথে না আসবে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’

বুধবার (১৭ এপ্রিল) বিকালে বান্দরবান সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি এবং ম্যানেজারকে অপহরণের ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যায়িত করে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘পাহাড়ে যৌথ অভিযান চলছে। আমাদের দেশে কোনও সশস্ত্র সন্ত্রাসী থাকতে পারবে না।’

এ সময় তিনি আরও বলেন, ‘তাদের আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে। তারা ইচ্ছে করলে শান্তি কমিটির সঙ্গে আবারও আলোচনায় বসতে পারবে।’ অথবা জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপারের মাধ্যমেও আলাপ-আলোচনায় বসার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (র‌্যাব অপারেশনস) কর্নেল মো. মাহবুব আলম, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, বান্দরবান সেক্টর সদর দফতরের কর্নেল সোহেল আহমেদ, ডিজিএফআইয়ের কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী