বঙ্গোপসাগরে বিকল ফিশিং বোট থেকে ২৩ জেলে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৬, ১৬:৪৯আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৬:৪৯

বঙ্গোপসাগর থেকে ২৩ জেলে উদ্ধার বিকল হয়ে তিনদিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ২৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। কক্সবাজার লাইট হাউজ থেকে প্রায় ৩০ মাইল দূরে ভাসমান অবস্থায় ‘আল্লাহর দান’ নামের ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে নৌবাহিনীর জাহাজ সুরভি।
নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস রিলিজে জানানো হয়, গত ৪ মার্চ শুক্রবার ২৩ জন জেলে নিয়ে ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। রাস্তায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং এটি সাগরে ভাসতে থাকে। এ অবস্থায়ই তিন দিন সাগরে কাটায় বোটটি। এসময় জেলেরা তীব্র পানি ও খাদ্য সংকটে পড়ে। গভীর সমুদ্রে মোবাইল নেটওয়ার্ক না থাকায় জেলেরা বিভিন্নভাবে উদ্ধার পাওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
পরে ৬ মার্চ রবিবার সাগরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নৌবাহিনীর জাহাজ সুরভি বিকল ফিশিং বোটটি দেখতে পায় এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলেদের উদ্ধার করে। বানৌজা সুরভির নৌ সদস্যরা উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার ও পানি সরবরাহ করেন।
বঙ্গোপসাগর থেকে ২৩ জেলে উদ্ধার বানৌজা সুরভি উদ্ধারের পর জেলেসহ বোটটিকে টেনে কুতুবদিয়া অ্যাংকরেজের কাছে নিয়ে আসে এবং তাদের বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান