অন্যের ব্যালটে সিল ও ভোটারদের প্ররোচিত করায় ৩ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ মে ২০২৪, ১৬:১৫আপডেট : ০৮ মে ২০২৪, ১৮:১৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রথম ধাপের নির্বাচনে জাল ভোট দেওয়া এবং ভোটারদের প্ররোচিত করার অভিযোগে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ মে) দুপুরে উপজেলার কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই দণ্ডাদেশ দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ।

দণ্ড প্রাপ্তরা হলেন– সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিসার গ্রামের শাকির মিয়া (৩৯), একই গ্রামের হৃদয় মিয়া (২৮) ও মো. রাকিব হোসেন (২৪)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ বলেন, ‘কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে গোপন কক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় শাকির মিয়াকে আটক করা হয়। তিনি ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে কাজ করছিলেন। একই কেন্দ্রে অপর পোলিং এজেন্ট মো. হৃদয় মিয়া ও মো. রাকিব হোসেনকে আটক করা হয় ভোটারদের ভোট দিতে প্ররোচিত করার অপরাধে।’

তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ধারায় শাকিরকে ১৫ দিন, হৃদয়কে ১০ দিন এবং রাকিবকে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম