মৃত্যুবার্ষিকীতে রংপুরে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন

রংপুর প্রতিনিধি
০৯ মে ২০২৪, ২০:১৫আপডেট : ০৯ মে ২০২৪, ২০:১৫

প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে তার কবরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

বেলা ১১টায় ড. ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মজিবের নেতৃত্বে শিক্ষক কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাদায়েত হোসেন বকুল ও যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনের নেতৃত্বে আওয়ামী লীগ, ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, ছাত্রলীগ, যুবলীগ, মেরিন একাডেমি, স্বজনরাসহ সর্বস্তরের শত শত মানুষ। এরপর তারা দোয়া মাহফিলে অংশ নেন।

এ ছাড়াও মরহুম ড. ওয়াজেদ মিয়ার জন্মস্থান ফতেপুরের বাড়ি জয় সদনে দিনভর কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী