সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য, আ.লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৬ মে ২০২৪, ০৯:৫২আপডেট : ১৬ মে ২০২৪, ০৯:৫৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চট্টগ্রামের মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি।

বুধবার (১৫ মে) আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে তার বক্তব্যের ব্যাখ্যা দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আপনার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তা সংগঠনের রীতিনীতি ও আদর্শ পরিপন্থী। শিষ্টাচার বহির্ভূতভাবে দেওয়া আপনার বক্তব্য সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা আগামী ১৫ দিনের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপির রাজনৈতিক কার্যালয়ের পাঠানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে।’

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত মীরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ আতাউর রহমানের ঘোড়া প্রতীকের সমর্থনে কাজ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া। গত ২৯ এপ্রিল বিকালে উপজেলার বড়তাকিয়া ইভা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি বলেন, ‘গত ৭ জানুয়ারি শেষ হওয়া সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য সন্তান মাহবুব উর রহমান রুহেলকে জেতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি। আগামী ৮ মে শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে কোনও অপকর্ম ছাড়া ভোটকেন্দ্র খোলা রাখবো’।

পরে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়।

নোটিশের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, ‘গত উপজেলা পরিষদ নির্বাচনে একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য কেন্দ্র থেকে ১৫ দিনের মধ্যে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আমি খুব শিগগিরই নোটিশের জবাব দেবো।’

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের