দলীয় প্রভাব বিস্তারের অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

বাগেরহাট প্রতিনিধি
১৭ মে ২০২৪, ১১:৫৬ আপডেট : ১৭ মে ২০২৪, ১১:৫৬

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) নাম করে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করছেন বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এসএম অহিদুজ্জামান। বৃহস্পতিবার বিকালে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অহিদুজ্জামান বলেন, ‘চেয়াম্যান প্রার্থী অশোক বড়াল স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করছেন। তিনি ভোটারদের বলছেন, সংসদ সদস্য তাকে মনোনয়ন দিয়েছেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভা ডেকে সবাইকে অশোক বড়ালের প্রতীকে ভোট দেওয়ার নির্দেশনা দিয়েছে। দলীয় নেতাকর্মীদের বহিষ্কারেরও হুমকি দেওয়া হচ্ছে। যেখানে আওয়ামী লীগ থেকে কোনও মনোনয়ন দেওয়া হয়নি, সেখানে দলীয় প্রভাব বিস্তার খুবই ভীতিকর।’

তিনি বলেন, ‘আমি রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব জায়গায় লিখিত অভিযোগ দিয়েও কোনও প্রতিকার পাইনি। এ কারণে আমার মনে হয়েছে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই আমি নির্বাচন ও ভোট বর্জন করলাম।’ 

এ সময় চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শামীমসহ প্রার্থীর সমর্থকরা উপস্থিত ছিলেন।

চিতলমারী উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী এসএম অহিদুজ্জামান ছাড়াও, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক বড়াল মোটরসাইকেল মার্কা এবং উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবু জাফর মো. আলমগীর হোসেন (আলমগীর সিদ্দিকী) দোয়াত-কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক