পুনর্বহালের দাবিতে যমুনার সামনে অবস্থান ভাইস চেয়ারম্যানদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৪, ১৫:৪৭ আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৬:৩০

পদে পুনর্বহালের দাবিতে স্মারকলিপি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে বিক্ষোভ করছেন সারা দেশের অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যানরা। রবিবার (২৫ আগস্ট) দুপুরে এই বিক্ষোভ করেন তারা।

তাদের দাবি, নির্বাচনের মাধ্যমে তারা জনপ্রতিনিধি হয়েছেন। তাদের অবৈধভাবে অপসারণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে পুনর্বহাল করতে হবে।

এর আগে সকাল ১০টা দিকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানরা প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিতে যমুনার সামনে আসেন। পরে তাদের ভেতরে ঢুকতে না দেওয়ায় তারা সেখানে অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সিলেটের জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ও সমন্বয়ক মো. আবদুস সবুর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করেছে। এটা বৈষম্যমূলক, আইনের কোনও বিধান নেই। আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। যার মধ্যে ৮০ শতাংশ স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছি। আমরা কোনও দল থেকে আসিনি। নির্বাচনের মাত্র দুই মাসের মাথায় আমাদের অপসারণ করা হয়েছে। তাই পুনর্বহালের দাবিতে আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, সারা দেশে ৯৮৮ জন উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন। আজ দাবি নিয়ে আমরা চার শতাধিক ভাইস চেয়ারম্যান এসেছি। আমাদের দাবি খুবই স্পষ্ট। যেহেতু জেলা পরিষদের চেয়ারম্যান ও মেয়রদের অপসারণ করা হয়েছে, পৌরসভার কাউন্সিলর বা জেলা পরিষদের সদস্যদের অপসারণ করা হয়নি; উপজেলা পরিষদও বাতিল করা হয়নি। তাহলে আমাদের অপসারণ করা হলো কেন?

এর আগে গত ১৬ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৯৮৮ জন উপজেলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে ৪৯৪ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন।

/এবি/এনএআর/
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
‘ফ্রান্স দখল করতে চায় ইসলাম’, ট্রাম্পের দাবি
এবার ক্যাম্পাসের বাইরে আন্দোলন, প্রধানমন্ত্রীকে যে অনুরোধ চুয়েট শিক্ষার্থীদের
সর্বশেষ খবর
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
আধুনিক এয়ারবাসে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা
আধুনিক এয়ারবাসে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি