টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক।
শনিবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নুয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন- আফজাল হোসেন ও আমির হোসেন। তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরে।
বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সকালে কয়েক জন শ্রমিক হযরত আলীর ক্ষেতে ধান কাটতে যান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন আরও চার জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।









