শ্যালকের বিয়েতে গিয়ে দুলাভাইয়ের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ মে ২০২৪, ০২:১৯আপডেট : ২৫ মে ২০২৪, ০২:১৯

কুষ্টিয়ার কুমারখালীতে বাল্যবিবাহের অপরাধে বরের দুলাভাইকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়ার প্রস্তুতির অপরাধে বরের অভিভাবক বাগুলাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ মে) উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়েরবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত এই অভিযান পরিচালনা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ঝিনাইদহ জেলার শোলকুপা উপজেলার আনন্দনগর গ্রামের আজমল হোসেন (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়েরবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের প্রস্তুতি চলছিল। এ সময় সহকারী কমিশনার (ভূমি) পুলিশ নিয়ে মেয়েটির বাড়িতে যান এবং বিয়ে বন্ধ করে দেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কনের আত্মীয়-স্বজনরা বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। পরে বরের অভিভাবকের সঙ্গে কথা হলে বর ও কনেকে সেখানে হাজির করা হয়।

সহকারী কমিশনার আমিরুল আরাফাত বলেন, ‘বর শাকিলের সঙ্গে মেয়েটির বিয়ের প্রস্তুতি চলছিল। বর পক্ষ কনের বাড়িতে বেলা ৩টায় উপস্থিত হন। কনের বয়স ১৮ বছর এবং বরের বয়স ১৭ বছর।  বাল্যবিবাহের খবর পেয়ে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে বরের বড় দুলাভাইকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
আলোচনায় সিমরিন লুবাবার বাল্যবিয়ে, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নারীপক্ষের
শাড়ির বুননে সন্তানদের স্বপ্ন আঁকেন মায়েরা
বাল্যবিয়ের অপরাধে বরের জরিমানা
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি