বঙ্গবন্ধু শিল্পনগরে ফায়ার সেফটির সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

মীরসরাই প্রতিনিধি
৩০ মে ২০২৪, ১৬:৪৪আপডেট : ৩০ মে ২০২৪, ১৬:৪৪

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফায়ার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় মডার্ন সিনটেক্স লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

আহতরা হলেন- মীরসরাই উপজেলার পূর্ব ডোমখালী এলাকার শাহজাহানের ছেলে মুসলিম উদ্দিন (৩০), পাবনার সুজানগর উপজেলার বনকোলা এলাকার আকবর আলীর ছেলে মনিরুল ইসলাম (২৭), ফেনী সদর থানার গোবিন্দপুর গ্রামের নিরঞ্জন শীলের ছেলে পল্লব শীল (৩০), নেত্রকোনা সদর থানার কেন্দুয়া গ্রামের মোহাম্মদ ফরহাদের ছেলে সৈকত আহমদ (২০) এবং একই জেলার পুরানবাড়ি এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. বুলবুল (২৪)।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফায়ার সেফটির একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে পাঁচ টেকনিশিয়ান আহত হন। তাদের মধ্যে একজন মডার্ন সিনটেক্স লিমিটেডের, অন্য চার জন ঠিকাদারি প্রতিষ্ঠান জেএড-৩-এ কর্মরত।

মডার্ন সিনটেক্স লিমিটেডের জিএম সফল বড়ুয়া জানান, ফায়ার সেফটির একটি এফএম ২০০ সিলিন্ডার কাত হয়ে ঢাকনা খুলে গ্যাস বের হলে পাঁচ জন টেকনিশিয়ান আহত হন। এটি ঠিক বিস্ফোরণ না, অসাবধানতাবশত ঢাকনা খুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চমেকে পাঠানো হয়।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জয়া ধর জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়ে পাঁচ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের শারীরিক অবস্থা বেশি ভালো না হওয়ায় চমেকে রেফার করা হয়েছে। তারা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক