রাবির ভর্তি পরীক্ষা ৪ আঞ্চলিক কেন্দ্রে, থাকছে স্নাতকোত্তরে ভর্তির সুযোগ

রাবি প্রতিনিধি
৩১ মে ২০২৪, ০২:৪৫আপডেট : ৩১ মে ২০২৪, ০২:৪৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা দেশের চার আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে এ বছর থেকে আসন ফাঁকা থাকা সাপেক্ষে থাকবে নিয়মিত স্নাতকোত্তরে পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ।

বৃহস্পতিবার (৩০ মে) বিকালে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী বছর থেকে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা দেশের চারটি কেন্দ্র অনুষ্ঠিত হবে। এ ছাড়া মাস্টার্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজসহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারবে।’

জানা গেছে, আগামী বছর ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে ঢাকার অভ্যন্তরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র বৃদ্ধি করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভর্তি পরীক্ষায় ভোগান্তি কমানো এবং অন্য শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধির লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

/এএম/আরআইজে/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি