এমপি আজীমের সঙ্গে আসলে কী ঘটেছে, জানতে চান স্থানীয় জনপ্রতিনিধিরা

ঝিনাইদহ প্রতিনিধি
০১ জুন ২০২৪, ২০:৩৪আপডেট : ০১ জুন ২০২৪, ২০:৩৫

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। শনিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়নে নির্বাচিত সব প্রতিনিধিরা। 

এ সময় জনপ্রতিনিধিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। উপস্থিত ছিলেন- কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিবলী নোমানী, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম রাসেল এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীনসহ ১৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউপি মেম্বার এবং পৌর কাউন্সিলররা।

লিখিত বক্তব্যে প্রবীণ আওয়ামী লীগ নেতা এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু বলেন, ‘ঝিনাইদহ-৪ নির্বাচনি এলাকার সব পর্যায়ের জনপ্রতিনিধিরা এখানে একত্র হয়েছি যখন কালীগঞ্জবাসী শোকে মুহ্যমান। কালীগঞ্জবাসীর নেতা আনোয়ারুল আজীম আনার আমাদের মাঝে অনুপস্থিত। এরকম একটি সময়ে কথা বলার মতো ভাষা আমাদের নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তারা এমপি আনারের নিখোঁজ বা হত্যার বিষয়টি নিয়ে তদন্ত করছেন। তাদের প্রতি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আমাদের আছে। প্রশাসন দ্রুত তদন্তের মধ্য দিয়ে বিষয়টি উদ্ঘাটন করবে। তারপরও আমরা প্রতিনিয়ত জনগণের নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছি, কিন্তু কোনও সদুত্তর আমাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে তদন্ত করে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের প্রত্যাশায় কিছু দাবি দেশবাসীর সামনে তুলে ধরতে আপনাদের সহযোগিতা কামনা করছি।’  

তিনি আরও বলেন, ‘এমপি আনার টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য। এর আগে পৌর কমিশনার ও উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন। তিনি একজন জনপ্রিয় নেতা ছিলেন। এমন একজন নেতা নিখোঁজ বা হত্যার শিকার হতে পারেন, তা আমরা মেনে নিতে পারছি না। আমরা তার ব্যবহৃত পাসপোর্ট, ঘড়ি, আংটি, চশমাসহ অন্য জিনিসপত্র এবং কথিত রক্তমাখা পোশাক উদ্ধারের দাবি জানাচ্ছি। তার ব্যবহৃত মোবাইল ফোনগুলোর সর্বশেষ অবস্থানের তথ্য প্রকাশ করতে হবে। এমপির হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বিভ্রান্তিমূলক মৃত্যুর তথ্য প্রচার করা হয়েছে, যা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। এ অবস্থায় হত্যাকাণ্ডের তদন্ত করে সঠিক তথ্য প্রকাশের দাবি জানাচ্ছি। খুনি জিহাদ মুম্বাইতে কখন থেকে কার অধীনে কসাইগিরি করতো, তার বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানাচ্ছি। খুনিরা হত্যাকাণ্ডে যেসব অস্ত্র ব্যবহার করেছে, তার তথ্য এবং সচিত্র প্রতিবেদন প্রকাশের দাবি জানাচ্ছি।’ 

‘২০০১-২০০৬ সাল পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা ছাড়া এমপির বিরুদ্ধে আর কোনও মামলা ছিল না, অথচ তার বিরুদ্ধে বিভিন্ন মামলার তথ্য প্রচার করা হচ্ছে। যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তার বিরুদ্ধে অপপ্রচার না করে সঠিক ও সত্য তথ্য প্রচারের দাবি জানাচ্ছি। বিগত ১৭ বছরে এমপির বিরুদ্ধে কথিত মাদক, হুন্ডি, সোনা চোরাচালানের কোনও মামলার প্রমাণ থেকে থাকলে তার তথ্য প্রকাশ করার দাবি করছি। এই হত্যাকাণ্ডকে সমর্থন জানিয়ে এবং সম্মানিত সংসদ সদস্যের চরিত্রহননের উদ্দেশ্যে সামাজিক প্রচারমাধ্যমে একটি নির্দিষ্ট গোষ্ঠীর অসংখ্য আইডি থেকে প্রতিনিয়ত অপপ্রচার চালানো হচ্ছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করছি। এমপির ব্যবহৃত মোবাইল থেকে যারা বিভিন্ন জনের কাছে এসএমএস এবং কল দিয়েছে তাদের পরিচয় উদঘাটন করে প্রকাশের দাবি জানাচ্ছি।’

এ সময় উপস্থিত জনপ্রতিনিধিরা এমপি আনোয়ারুল আজীম আনার নিখোঁজ হয়ে থাকলে সন্ধান এবং হত্যার শিকার হলে পরিকল্পনাকারী ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

/এমএএ/এএম/
সম্পর্কিত
আনার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পিছিয়েছে
কুষ্টিয়ায় গ্যারেজে মিললো সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি
আনার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছালো
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম