কুষ্টিয়ায় গ্যারেজে মিললো সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি

কুষ্টিয়া প্রতিনিধি
১০ জুন ২০২৫, ১৫:২২আপডেট : ১০ জুন ২০২৫, ১৫:২২

কুষ্টিয়ায় একটি বহুতল ভবনের গ্যারেজে কয়েক কোটি টাকা মূল্যের একটি গাড়ির সন্ধান মিলেছে। বিলাসবহুল গাড়িটি ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বলে জানতে পেরেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে কুষ্টিয়ার পুলিশ লাইনসের সামনে শাফিনা টাওয়ারের গ্যারেজে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের কালো রঙের একটি গাড়ি আনা হয়। কয়েক কোটি টাকার বিলাসবহুল ওই গাড়ি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে পুলিশ গাড়ির মালিকের সন্ধানে নামে। গতকাল সোমবার রাতে যাচাই-বাছাই করে পুলিশ জানতে পারে, গাড়িটির মালিক ছিলেন কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া সাবেক এমপি আনার। ২০২৩ সালের মডেলের টয়োটা ব্র্যান্ডের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০ উল্লেখ করা আছে।

শাফিনা টাওয়ারের গ্যারেজের দায়িত্বে থাকা প্রহরী আলমগীর জানান, প্রায় তিন মাস আগে একটি তামাক কোম্পানির দুই কর্মকর্তা গাড়িটি রেখে যান। তাদের কোম্পানির বায়ারদের জন্য ভবনের দুই, তিন ও চারতলায় পাঁচটি ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে।

এ বিষয়ে জানতে শাফিনা টাওয়ারের মালিক শামসুদ্দিন আলম ওরফে শাহিনের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন বলেন, ‘তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে সংসদ সদস্যের স্টিকার ও গাড়ির কাগজপত্র পাওয়া গেছে। তবে গাড়িটি এখানে কীভাবে এলো, তা নিয়ে তদন্ত চলছে। গাড়িটি পুলিশি হেফাজতে নিয়ে রাতে গ্যারেজের প্রহরীকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘গাড়িটির তথ্য দেওয়ার জন্য ভবন মালিক সময় নিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য। গত বছরের মে মাসে চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে কলকাতার একটি ফ্ল্যাটে তিনি খুন হয়েছেন বলে জানা যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত
এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন
আনার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পিছিয়েছে
সর্বশেষ খবর
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক