ঘূর্ণিঝড় রিমালে তলিয়ে যাওয়া সুন্দরবনে মিঠাপানির চরম সংকট

খুলনা প্রতিনিধি
০৩ জুন ২০২৪, ১০:১৮আপডেট : ০৩ জুন ২০২৪, ১২:০৮

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে তলিয়ে যায় সুন্দরবন। এ বনের মধ্যে থাকা ৮০টি পুকুর তলিয়ে মিষ্টি পানির আধার সব নষ্ট হয়ে গেছে। ফলে গত সাত দিন সুন্দরবনের দুর্গম এলাকার ৪০০ বনকর্মী সুপেয় ও মিষ্টি পানির মারাত্মক সংকটে পড়েছেন। সংকটে আছে বন্য প্রাণীরাও। বন বিভাগের অফিসের আশপাশে হরিণকে পাতলা পায়খানা করতে দেখা গেছে। গত সাত দিনে সুন্দরবন থেকে উদ্ধার হয় ১৩৪টি হরিণ। যা জলাবদ্ধতায় ডুবে এবং লবণাক্ত পানি খেয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

সুন্দরবনের ৪৯টি অফিসের আওতায় ৮৮০ জন বনকর্মী রয়েছেন। এর মধ্যে ৪০০ জন দুর্গম এলাকায় দায়িত্ব পালন করছেন। তারা সাত দিন ধরে গোসল করার মতো পানিও পাচ্ছেন না। খাবার পানিও নেই।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল কবির রবিবার জানান, তার জোনের কটকা, কচি খলী, দুবল, শ্যালা, আলোর কোল, শরণখোলা, করমজল, চাঁদপাইসহ অভয়ারণ্যের ৩৭টি বন অফিসের আওতায় ৩৮০ জন বনকর্মী রয়েছেন। এর মধ্যে ৩০০ জনই মিষ্টি পানির মারাত্মক সংকটে রয়েছেন। খাবার পানি পাচ্ছেন না, আবার গোসল করার মতো মিষ্টি পানিও পাচ্ছেন না।

তিনি বলেন, ‘বেশ কিছু বন্ধ অফিসের আশপাশে হরিণকে পাতলা পায়খানা করতে দেখা গেছে। লবণাক্ত পানি খাওয়ার ফলে এমনটি ঘটছে। অনেক হরিণ লবণাক্ত পানি খেয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।’

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মো. মহসিন হোসেন বলেন, ‘পশ্চিম সুন্দরবনে ৫০০ বনকর্মী রয়েছেন। এর মধ্যে দুর্গম এলাকা মান্দারবাড়িয়া, হলদি বুনিয়া, পুষ্পকাঠি, নটাবেকি, কচিকঠা, হুমকি, ওমর খালি, পাঠকোস্টাসহ অভয়ারণ্যের ১২টি অফিসে ১০০ বনকর্মী মিঠাপানির সংকটে আছেন। তারা গোসল করার মতো পানি পাচ্ছেন না।’

সুন্দরবন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, ‘সুন্দরবনের অভ্যন্তরের পুকুরের লবণাক্ততা দূর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেননা পুকুরগুলো লবণাক্ত পানিতে নিমজ্জিত হয়ে আছে। এর ফলে ওই পানি এখন বন্যপ্রাণী, বনজীবী এবং বনে অবস্থানরত বনকর্মীদের ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বনের অভ্যন্তরে বিভিন্ন ক্যাম্প এবং স্টেশনে কর্মরত বনকর্মীরা গত কয়েকদিন গোসল পর্যন্ত করতে পারছেন না।’

তিডনি আরও বলেন, পুকুরের লবণাক্তটা দূর করার কোনও সহজ উপায় নেই। বিভিন্ন ক্যাম্প ও স্টেশনের লবণাক্ত পানিতে নিমজ্জিত পুকুরগুলোর পানি মেশিন লাগিয়ে সেচ দিয়ে বাইরে ফেলে দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। পুকুরের সব লবণাক্ত পানি সেচ দিয়ে বাইরে ফেলে দেওয়ার পর অপেক্ষা করতে হবে বৃষ্টির জন্য। বৃষ্টির পানিতে পুকুর ভরার পরে সেটি ব্যবহার করা সম্ভব হবে। কাজেই এখন আমাদের প্রকৃতির ওপরে ভিত্তি করে বৃষ্টির দিকে চেয়ে থাকতে হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী