সুন্দরবন রক্ষায় কনক্রিট অ্যাকশন প্ল্যান করা হবে: পরিবেশ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ২০:২৪আপডেট : ১৭ জুন ২০২৫, ২০:২৪

সুন্দরবন রক্ষায় কনক্রিট অ্যাকশন প্ল্যান তৈরির করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৭ জুন) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট (এসইএ) সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সুন্দরবন আমাদের একটাই। সবাই মিলে সুন্দরবনকে বাঁচাতে হবে।’ তিনি কনক্রিট অ্যাকশন প্ল্যান তৈরির পাশাপাশি একটি কার্যকর সমন্বয় কাঠামো (কোঅর্ডিনেশন মেকানিজম) গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, সুন্দরবনের কোনও ঝুঁকি চিহ্নিত হলে বন অধিদফতর ও পরিবেশ অধিদফতর দ্রুত উত্থাপন করবে এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিমেন্ট ফ্যাক্টরিগুলোর পরিবেশগত প্রভাব মনিটরিং করতে পরিবেশ অধিদফতরকে নির্দেশ দেন তিনি। এছাড়া জরুরি ভিত্তিতে কী কী কাজ করা যায়, তা নির্ধারণের জন্য মন্ত্রণালয়কে একটি সুস্পষ্ট ওয়ার্কপ্ল্যান প্রণয়নের আহ্বান জানান।

সুন্দরবন সংরক্ষণে ‘বটম-আপ প্রসেস’ বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্ব দেন এবং বলেন, ‘অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন বিভাগের দক্ষতা বাড়াতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ; অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ; অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম; পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান; বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং সিইজিআইএস এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান প্রমুখ। 

এর আগে উপদেষ্টা বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের সভায়ও সভাপতিত্ব করেন।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
সুন্দরবনে পর্যটকবাহী নৌযানগুলোকে মানতে হবে যেসব নির্দেশনা
সেই বাঘিনীর খোঁজ মিলছে না, ৪০ ক্যামেরায়ও ধরা পড়েনি
বাংলাদেশ-ভারতে চলাচল করা বাঘ কীভাবে গণনা করা হয়?
সর্বশেষ খবর
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ 
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ 
৫ দিনেই আয় ১৪৪ কোটি: ‘আওয়ারাপান ২’ দিয়ে বক্স অফিসে রাজত্ব ইমরান হাশমির
৫ দিনেই আয় ১৪৪ কোটি: ‘আওয়ারাপান ২’ দিয়ে বক্স অফিসে রাজত্ব ইমরান হাশমির
প্রাণের বিনিময়ে টিকে থাকা এক শিল্পের গল্প 
প্রাণের বিনিময়ে টিকে থাকা এক শিল্পের গল্প 
পাশাপাশি দুই দ্বীপ, অথচ একটিতে আজ আর অন্যটিতে আগামীকাল!
পাশাপাশি দুই দ্বীপ, অথচ একটিতে আজ আর অন্যটিতে আগামীকাল!
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে 
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে