জয়পুরহাটে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
০৩ জুন ২০২৪, ১৫:৩৬ আপডেট : ০৩ জুন ২০২৪, ১৫:৩৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষক শামুসল হত্যা মামলায় একই পরিবারের স্ত্রী, সন্তান ছেলের বউসহ ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত।

সোমবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিতি ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবু নাছিম মো. শামীমুল ইমাম শামীম।

দণ্ডপ্রাপ্তরা হলো- ক্ষেতলালের মহব্বতপুর গ্রামের মৃত হাফেজ ওরফে হাফেজ উদ্দিন মণ্ডলের ছেলে ছাবদুল, ছাবদুল ওরফে ছবদের মণ্ডলের স্ত্রী ফাতেমা বেগম, ছেলে হেলাল ওরফে হেলু আলম হোসেন, ইদ্রিস আলী ওরফে বিশু, রেজাউল ইসলাম, আলম হোসেনের স্ত্রী ফারজানা বেগম, হেলাল ওরফে হেলুর স্ত্রী, লিলিফা বেগম ওরফে নিলুফা, আমেজ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামের জিয়াউল হকের স্ত্রী ফুত্তি বেগম ওরফে ফুলবানু।

মামলা সূত্রে জানা যায়,  ২০১১ সালের ৩১ অক্টোবর দুপুর ১২টার দিকে মহব্বতপুর গ্রামের শামসুল ইসলাম বাড়ির পাশে মাঠে আলু রোপণের কাজ করছিলেন। ওই সময় উপরোক্ত ব্যক্তিরা পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড ও লাঠি দিয়ে মারপিট করে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা শামসুলকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মেরিনা বেগম বাদী হয়ে ২০১১ সালের ১১ নভেম্বর ক্ষেতলাল থানায় মামলা করেন। পরবর্তী সময়ে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম ২০১২ সালের ২৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে সোমবার দুপুরে আদালতের বিচারক ১২ জনের মধ্যে দুজনকে খালাস দিয়ে এ রায় ঘোষণা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন এপিপি আবু নাছিম মো. শামীমুল ইমাম শামীম। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন আহসান হাবিব চপল ও মোস্তাফিজুর রহমান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি